
পিরোজপুর প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৪টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেয় হয়েছে। এখানে লিফট আসতে সময় লাগছে। আগামী আগস্ট মাসে আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সেবা দেয়ার জন্য আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর চালু করে দিতে চাচ্ছি। সে ধরনের কর্ম পরিকল্পনা চলছে। সর্বোচ্চ ১৫ মে মধ্যে এটি চালু হবে।মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, চিকিৎসক স্বল্পতা দেশের প্রতিটি হাসপাতালে রয়েছে। তারপরও আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ এবং যে সকল যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে তা স্থানান্তর করা হবে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে পূর্বের থেকে একটি ভালো সেবা নিশ্চিত হবে।এসময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটর সদস্যগন উপস্থিত ছিলেন।