1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

কাউখালীতে দুই জেলের ১০দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে মোঃ রফিক (৬২) ও শিশির রঞ্জন হালদার (৫০) নামে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রফিক উপজেলার জয়কুল গ্রামের ওসমান গনি ও শিশির নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের সুরেশ রঞ্জন হালদারের ছেলে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা থানা পুলিশের সহযোগিতায় সন্ধ্যা নদী সংলগ্ন চিরাপাড়া ও বাশুরি খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেট জাল (চরগরা) দিয়ে মাছ শিকারের সময় ৩ হাজার মিটার জালসহ রফিক ও শিশিরকে আটক করেন। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদেরকে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓