1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে বরের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মোঃ রাহাত (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে। ভ্রাম্যমান আদালত ও স্হানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের নুরুল ইসলামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া (১৩) কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক বর ও কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য তাদের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। এবং কনেকে তার পরিবারের জিম্মায় দেন।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ডর নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓