1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধনের দায়ে ৪ জেলেকে কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির রেণু পোনা নিধনের অভিযোগে ৪ জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- মোঃ বাদশা হাওলাদারের ছেলে মোঃ রহিম হাওলাদার (৩০), মোঃ মকবুল শেখের ছেলে মোঃ হবি শেখ (৫০), মোঃ মজিবর শেখের ছেলে মোঃ মুহিদুল শেখ (২১) ও আল আমিনের ছেলে মোঃ রাকিব। তাদের সবার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায়।এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে লক্ষাধিক জাটকা ইলিশ ও রেণু পোনাসহ চার জেলেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।এসময় জব্দকৃত পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓