1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রাঙ্গাবালীতে যুবদল নেতা বহিষ্কার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবদলের সদস্য ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সো. নাহিদুজ্জামান সোহাগকে (সোহাগ রাঢ়ী) প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এরআগে বুধবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়ম ও বরাদ্দকৃত চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অপরাধে যৌথবাহিনীর অভিযানে ওএমএস ডিলার সোহাগসহ দুইজন গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের হওয়ার পর যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত সোহাগের বিরুদ্ধে তাৎক্ষণিক এ পদক্ষেপ নেওয়া হয়।পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সিদ্ধান্তের প্রেক্ষিতে জারি করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓