1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ কুষ্টিয়ার চার আসনের মধ্যেই ৩ টি জামায়াত,১ টি বিএনপি মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশের একটি টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ১ সপ্তাহের সময় দিয়েছেন। শনিবার(২৪ জুন) বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন। অপসারণ কৃত স্থাপনার মালিক কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোশাররফ আকন। ভূমি প্রশাসন দাবী করেন, ১নং খাস খতিয়ানের জমি মোশাররফ আকন অবৈধভাবে দখল করে একটি টিনের ঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিল।এই জমি সরকারের নামে বিএস জরিপ রয়েছে।তবে মোশাররফ আকন দাবী করেন,উচ্ছেদকৃত ঘর তাদের জমিতেই ছিল। তাদের নামেও বিএস জরিপ রয়েছে। বন্দোবস্ত তার ভাইয়ের নামে। এনিয়ে সরকারের সাথে রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে।কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।একটি পাকা স্থাপনা রয়েছে যা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓