1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

কাঠালিয়ায় সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জনতার ঢল

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি, ক্রমাগত ষড়যন্ত্রমূলক অপপ্রচার, সাম্প্রতিক পাশবিক হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টায় কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিক্ষোভ’টি কাঠালিয়া বাস স্টান্ড থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে কাঠালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুৎসা রটনায় লিপ্ত। দেশের মানুষ এসব ষড়যন্ত্র বুঝে গেছে।”
বিক্ষোভ শেষে উপস্থিত জনতা ন্যায়বিচার, সন্ত্রাসের অবসান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শ্লোগানে মুখর করে তোলে কাঠালিয়া বাজার এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓