1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন মনোনীত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন ঘটলেও নব্য আরেক স্বৈরাচারের হাতে মানুষ আজ জিম্মি। এই জিম্মিদশা থেকে মুক্তির আশায় মানুষ এখন অপেক্ষা করছে।তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা ও মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে।বক্তব্যের শেষে তিনি জনগণের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এই সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।গণসমাবেশে ইসলামি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓