1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

রাজাপুরে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৪০ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে ২০ বছর বয়সী এক বাক প্রতিবন্ধীকে ধষর্ণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুই কিশোর তাদের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় রাতেই ভূক্তভোগীর বাবা বাদী হয়ে দুই অভিযুক্তর নামে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুই কিশোর হলো মো. আবু হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার (১৭), মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. হাকিম রাব্বি হাওলাদার (১৭)। উভয়ই উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার বাসিন্দা। মামলা থেকে জানাগেছে,বৃহস্পতিবার এক টার দিকে ভূক্তভোগী বাক প্রতিবন্ধী পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। দেড়টার দিকে চল্লিশকাহনিয়া চঞ্চঘাট এলাকায় অভিযুক্ত দুই কিশোরী রাস্তায় দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে মুখ বেঁধে নির্জন পথ থেকে তুলে পাশের একটি বাগানের মধ্যে জোড়পূর্বক বাক প্রতিবন্ধীকে দুইজনেই ধর্ষণ করে। ধর্ষণের পরে বিষয়টি কাউকে না বলার জন্য চাকু দেখিয়ে ভূক্তভোগীকে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এ সময় ভূক্তভোগীর কান্নাকাটিতে বিষয়টি স্থানীদের নজরে আসে। পরে স্থানীয়রা অভিযুক্ত দুই কিশোরদের আটক করে ভূক্তভোগীকেসহ স্থানীয় চেয়ারম্যান বাড়িতে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সত্যতা পেয়ে সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ চেয়ারম্যান বাড়ি গিয়ে অভিযুক্ত দুই কিশোরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ভূক্তভোগীর ডাক্তারী পরীক্ষা জন্য শুক্রবার সকালে এবং আটককৃত অভিযুক্ত ঐ দুই কিশোরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓