1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

যশোরের বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় সেই বাসচালকের আত্মসমর্পণ

  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৩০ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার তেঁতুলতলা বাজারে বাসচাপায় সাতজন নিহতের ঘটনায় বাসচালক আত্মসমর্পণ করেছেন।
শনিবার (৮ জুলাই) রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যস্থতায় যশোর কোতোয়ালি মডেল থানায় আত্মসমর্পণ করেন বাসচালক মিজানুর রহমান (৪০)। সে বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়ার নজরুল শেখের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলার হোসাইন জানান, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনার পর রয়েল পরিবহনের বাসটি জব্দ করি। সেইসঙ্গে বাসচালককে আটকের চেষ্টা করি। যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চালককে পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা এই দুর্ঘটনা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছি। রোববার (৯ জুলাই) আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন শিশু, নারীসহ সাতজন নিহত হন। এর মধ্যে একই পরিবারে পাঁচজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓