1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কুমিল্লায় মাদক ও জুয়া নিয়ে আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪৬৯ বার পড়া হয়েছে

জুয়া মাদকসহ আধিপত্য বিস্তারের জের ধরে শহিদুল ইসলাম কাউছার(২৮)নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।এসময় মারুফ নামে এক যুবক আহত হয়।শুক্রবার(১৪জুলাই)বিকেল ৫ টার দিকে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে নিহতের নাম শহিদুল ইসলাম কাউছার কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় শওকত হোসেনের পুত্র।স্থানীয়রা জানান,শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দু’পক্ষ একবার সংঘর্ষে জড়ায়। পরে দু’পক্ষই ঘটনাস্থল থেকে সরে এসে আরো প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যায়।বিকেলে সাড়ে ৫ টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় কাউছার।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষনা করেন।স্থানীয় ইউপি সদস্য মোঃ হাফিজুল ইসলাম বলেন,মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয় কাউছার।এই এলাকায় মাদকের প্রবনতা বেশী। দু’পক্ষই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ কামরান হোসেন বলেন,আমরা তদন্ত করছি।ঘটনার সময় কাদের কি ভুমিকা ছিলো তা খোঁজার চেষ্টা করছি।সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓