1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজাপুরের আদাখোলা কমিউনিটি ক্লিনিকে তালা, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা কমিউনিটি ক্লিনিক সঠিক নিয়মে খোলা রাখা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে রোববার(১৬ জুলাই) দুপুর ১১ টা ৪৩ মিনিটে কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাওয়া যায়নি। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলমকে ফোন করলেও তা রিসিভ করা হয়নি। এভাবে বন্ধ থাকায় একের পর এক রোগী ফিরে গেলে চিকিৎসা সেবা না নিয়ে। ফলে ওই এলাকার মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে স্বস্থ্য সেবা বঞ্চিত হচ্ছেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছিক স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করে জানান, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম স্থানীয় হওয়ায় তাদের খেয়ালখুশি মত আসেন এবং খুলেন। স্থানীয় হওয়ায় তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখেন। এছাড়া সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত কাজে স্থানীয় একটি স্কুলে সভায় ছিলেন এজন্য আধা ঘন্টারমত কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল। সঠিক নিয়মমতই কমিউনিটি ক্লিনিক খোলা রাখা হয় এবং রোগীদের সেবা দেয়া হয় বলে দাবি করেন তারা। এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও জাবের আল ছাইত জানান, অফিস টাইমে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়টি জেনেছেন। এ বিষয়ে তাদের শোকজ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓