1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

বানিয়াচং এ পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫২৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মনদরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া দুই বোন ঐ গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)। স্থানীয়রা জানান, মাহমুদা আক্তার ও ফাতেমা আক্তার রবিবার দুপুরে ঘর থেকে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান না পেয়ে স্বজনরা বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুসমিতা সাহা জানান, হাসপাতালে নিয়ের আসার আগেই তাদের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓