1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

শেবাচিম হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে শাশুড়িকে (৭০) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার বৃদ্ধা বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওসিসিতে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের ওই কর্মচারীর স্ত্রী ও চার সন্তান নিয়ে কোয়ার্টারে বসবাস করেন। কিছু দিন আগে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে মারধর করেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওসিসির দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদা ইয়াসমিন বলেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় তার ছেলে-মেয়েকে দেখাশোনা করার জন্য বাসায় শাশুড়িকে নিয়ে আসেন শেবাচিমের ওই কর্মচারী। পরে ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়িকে ধর্ষণ করেন তিনি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হলে শেবাচিমের ওই কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓