1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ফুলপুরে ২০ বোতল ভারতীয় মদসহ ১ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা দিন কুরিয়ার ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, মোঃআশিক রানা( বাবু)। সে গাজীপুর জেলার মাওনা বাচ্চু সরকারের বাড়ির পাশে গ্রামের মোঃ আনছার আলী ও মোছাঃ মাজেদা খাতুনের ছেলে। জানা যায়, ফুলপুর সার্কেল এএসপি মোঃ আতাহারুল ইসলামের দিক নির্দেশনায় ওসি আব্দুল্লাহ আল মামুন এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার এসআই জাহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বুধবার (৯ আগষ্ট) ভোর রাতে ফুলপুর পৌর এলাকার কুরিয়ার ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মোঃ আশিক রানা (বাবু) আটক করে। সাথে থাকা আরও দুই জন এসময় পুলিশ কে দেখে পালিয়ে যায়। এসময় তার হেফাজতে থাকা দুইটি ব্যাগের ভিতর থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓