1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর; দুজনকে মারধর

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের প্রচার মাইক ভাঙচুর এবং প্রচার কাজে নিয়োজিত দুজনকে মারধর করার অভিযোগ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. মৃণাল কান্তি দাস সমর্থকদের বিরুদ্ধে।মারধরের শিকার দুজন হলো, সিএনজি চালক মো. হেলাল (২৬) ও মাইক ম্যান রোমান (৩৪)।ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার সিএনজি চালক হেলাল বলেন, বুধবার (২০ ডিসেম্বর) বিকাল থেকে সিএনজিতে মাইক লাগিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তারা।সন্ধ্যার পৌনে ছয়টার দিকে তারা সিএনজি নিয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় কলিম উল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় গেলে ৮/১০ জন যুবক তাদের গতিরোধ করে।এসময়ে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। যুবকরা তাদের মারধর করে মাইক এবং মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।তারা তাদের বাধা দিলে তারা মাইক, মাইকের মেশিন এবং সিএনজির একটি লুকিং গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা।কোন রকমে ছাড়া পেয়ে তারা গজারিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓