1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

রাজাপুরে পাঁচ সন্তানের জননীর রহস্যজনক আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে রহস্য জনক ৫ সন্তানের জননী মোসা. জয়নব (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সোমবার (২৯ জানুয়ারী) বিকালে শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের আউখিরা গ্রামে স্বামীর ঘরে এ ঘটনা ঘটেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।মৃত জয়নব আউখিরা গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. ইমাম হোসেনে (৫০) এর চতুর্থ স্ত্রী এবং কানুনিয়া এলাকার মো. নজেব আলীর মেয়ে।খোঁজ নিয়ে জানাগেছে, মো. ইমাম হোসেনের ৪টি বিয়ে ছিলো।স্ত্রীর সাথে মনমালিন্য থাকায় এবং ইমাম পরকীয়ায় আসক্ত থাকায় পরাপর ৩ স্ত্রী তার সংসার ছেড়ে চলে যায়। মৃত জয়নব তার চতুর্থ স্ত্রী।এই সংসারে ২টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।মৃত জয়নবের বড় ভাই সোহরাব হোসেন ও তার মেঝ মেয়ে লাখি আক্তার বলেন, দুপুরে বাসায় মেয়ে লাখি এবং তার মা ছিলো।বাবা ও ছোট ছেলে গরুর খেড় আনতে ধানের জমিতে বিলে গেছে।মেয়ে লাখি পুকুরে গোসল করে ঘরে এসে দেখে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে জয়নব।পরে লাখি ডাকচিৎকার দিলে পাশের আসমা নামে এক চাচাতো চাচি শুনে দৌড়ে আসে এবং গলায় জড়ানো ওরনা কেটে ঝুলন্ত থেকে অচেতন অবস্থায় জয়নবকে নিচে নামিয়ে আনে।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে কেন আত্মহত্যা করেছে তার সঠিক কোন কারণ বলতে পারেনি লাখি।রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল মঙ্গলবার সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হবে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓