1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠির নলছিটিতে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। মঙ্গলবার (৬জুন) বিকেল ৪ টারদিকে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)। এদের মধ্যে নাসির হাওলাদারের কাছ থেকে ৫লাখ ও রিমন ডাকুয়ার কাছ থেকে ২লাখ টাকা সহ মোট ৭লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এলাকাবাসী জানান, তারা দীর্ঘদীন ধরে রাতের আধারে অবৈধভাবে সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল ভোর রাতে তারা রায়াপুর সংলগ্ন সুগন্ধা নদীর চরের মাটি কেটে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। নদীভাঙ্গন রোধে এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগী জনগন।
সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদার ও রিমন ডাকুয়াকে জরিমানা করা হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓