1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে খালা বাড়িতে বেড়াতে এসে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, ৫ মাসের অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধ : বরিশালের উজিরপুর উপজেলার খালার বাড়িতে বেড়াতে এসে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার,অতঃপর ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় বাবুগঞ্জ উপজেলার বাহের চড় গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী তার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের খালু রফিক খানের বাড়িতে বেড়াতে আসে। এসময় ওই এলাকার মোঃ নাসির হাওলাদারের ছেলে বখাটে লিমন হাওলাদার(২২)ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। অতঃপর সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর ছাত্রী লিমনকে বিয়ের কথা বললেই সে তালবাহানা শুরু করে। কোন উপায়ন্তর না পেয়ে ছাত্রী বখাটের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে। কিন্তু তাতেও কোন ফলপ্রসু হয়নি। এছাড়াও বখাটের পরিবারের হুমকির মুখে মামলা করতে সাহস পাচ্ছেনা ছাত্রীর পরিবার। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে। ধর্ষকের বিচারের দাবীতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ঐ ছাত্রীর পরিবার এলাকার সচেতন মহল।
অভিযুক্ত লিমন হাওলাদার পালিয়ে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি)মোঃ কামরুল হাসান জানান বিষয়টি জানা নেই,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓