1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ঝালকাঠির পেয়ারা বাগানে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড ও সাউন্ডবক্স জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

পেয়ারার মৌসুমে পর্যটকদের মিলনমেলা বসে ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা হাটে। প্রকৃতির নৈসর্গিক রূপ দর্শনে প্রতিদিন হাজারও পর্যটক এখানে ভিড় করেন।তবে ঘুরতে আসা কিশোররা অতিমাত্রার আওয়াজে ডিজে গান বাজিয়ে উল্লাস করে ট্রলারে।এতে অতিষ্ট সাধারন পর্যটক ও স্থানীয়রা। গত কয়েকদিনে পর্যটকদের ভীর বেড়েছে ভাসমান হাট ভিমরুলীতে।সাপ্তাহিক বন্ধের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন পেয়ারার ভাসমান হাটে। উচ্চ শব্দের ডিজে গান বন্ধে বাগানে ঘুরতে আসা সাধারন পর্যটকদের অভিযোগ ছিলো গেলো মৌসুমেও। এবছর ডিজে বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবার (২৯ জুলাই) সকাল থেকে বাগান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রসাসনের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মারমা, মিলন চাকমা এবং মং এছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী অংছিং মারমা বলেন, যারা উশৃঙ্খলা করেছে সেসব অপরাধীদের বিরুদ্ধে ৫টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড এবং ১৩টি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে। আগামীতেও আইন ভঙ্গকরারীদের জেল, জরিমানা করা হবে। সেই সাথে বাগানে উচ্চশব্দে বাজানো ডিজে গানের সাউন্ডবক্স জব্দ করা হবে। ঘুরতে আসা পর্যটক শিল্পী রানী বলেন, এবারের পেয়ারার রাজ্যের পরিবেশ একটু ভিন্ন। কোনো শব্দ দুষন নেই। প্রশাসনের এই অভিযান আমাদের দীর্ঘদিনের দাবী ছিলো। আরেক পর্যটক দেবাশিষ বড়ুয়া বলেন, খুলনা থেকে এসেছি। প্রশাসন এখানকার পরিবেশ শান্ত রেখেছে যা গোলো বছরে ছিলোনা। এভাবে নজরদারী করলে পর্যটকরা পরিবারসহ ঘুরতে আসবে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানিয়েছেন,পর্যটকদের দিক বিবেচনা করে পুরো মৌসুম জুড়ে চলবে অভিযান। সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্র ও শনিবার বিশেষ নজর রাখা হচ্ছে। উচ্চ শব্দে ডিজে গান বন্ধসহ ওখানকার খাবার হোটেল গুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓