1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিয়ের সাত মাসের মাথায় যৌতুকের বলি রেশমা

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে বিয়ের সাত মাসের মাথায় যৌতুকের বলি হলেন গৃহবধু রেশমা (১৯)। রেশমার বাবা সেরাজ মোল্লার অভিযোগ তার মেয়েকে যৌতুকের জন্য জামাতা সুমন ও তার স্বজনরা পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। রবিবার(৩০ জুলাই) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার গেন্ডামারা গ্রামে শনিবার রাতে জানাগেছে ,তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ছিলবারতলী গ্রামের সেরাজ মোল্লার কন্যা রেশমাকে একই ইউনিয়নের গেন্ডামারা গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে সুমনের সঙ্গে এ বছর জানুয়ারী মাসে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ব্যবসা করার জন্য বে বলে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় স্বামী সুমন মারধর করেছে বলে অভিযোগ করেন বাবা সেরাজ মোল্লা। শনিবার রাত ৯টার দিকে জামাতা সুমন ও তার এক বন্ধু আল আমিন শ্বশুর বাড়ী এসে রেশমাকে তার বাড়ীতে নিয়ে যায়। এরপর খবর দেয় রেশমা অসুস্থ হয়ে পরছে। খবর পেয়ে স্বজনরা জামাতার বাড়ীতে গিয়ে দেখতে পায় রেশমার নিথর দেহ মাটিতে পড়ে আছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাতা সুমন ও তার স্বজনরা পালিয়েছে। গৃহবধুর মরদেহ উদ্ধার করে তালতলী থানায় নিয়ে আসে। রবিবার ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। রেশমার বাবা সেরাজ মোল্লা বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে জামাতা ও তার বন্ধু ও স্বজনরা শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এ ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি দাবী করছি। তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খাঁন জানান, ময়দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓