1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাৎস্যবিজ্ঞান অনুষদ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদকে (এএনএসভিএম) টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আসরের চ্যাম্পিয়ন হয়েছে মাৎস্যবিজ্ঞান অনুষদ।শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এএনএসভিএম অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ।খেলার প্রথমার্ধে কিছুটা আক্রমণাত্মক ছিল এএনএসভিএম, তবুও গোল করতে পারেনি কোন দল।বিরতির পর আক্রমণে আসে মাৎস্যবিজ্ঞান অনুষদ।আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও শেষ পর্যন্ত গোল শূন্য ছিল উভয় দল। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।টাইব্রেকারে ৪-২গোলে অসাধারণ এক জয় তুলে ২০২৩ আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মাৎস্যবিজ্ঞান অনুষদ।খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.সন্তোষ কুমার বসু, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আরিফুল আলম, সহযোগী অধ্যাপক নিউটন সাহা, সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা সহ সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ।উল্লেখ্য, এবারের আসরের ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ফিশারিজ অনুষদের দলপতি সাদি বিজয়। সর্বোচ্চ গোলদাতা (৫) এবং এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফাহিম তামিম। সেরা গোলকিপার এর পুরষ্কার জিতেছেন এএনএসভিএম এর মোহাম্মদ আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓