1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জে শ্রীনগরে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীত্তন নামক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।ধরনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নারীর।তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ।জানা গেছে,ভোরে রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পিবিআই এর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানায় হেফাজতে নিয়ে যায়।তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল তায়েবীর জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে শ্রীনগর-ভাগ্যকুল রোডের কয়কীত্তন নামক স্থান থেকে অজ্ঞাতনামা ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে ভোর রাতে অজ্ঞাতনামা কোন গাড়ীর ধাক্কায় ওই মহিলা নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓