1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

পল্লী বিদ্যুতের তারে স্বপ্ন পুড়ে ছাই খামারি আলিমের

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ লাইনে সৃষ্ট আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের খামারি আব্দুল আলিমের। আগুনে বিদ্যুৎ লাইনের নিচে থাকা আলিমের মুরগির খামারের এক হাজার ব্রয়লার মুরগি পুড়ে ভষ্মীভূত হয়েছে।ভূক্তভোগী আলিম এই প্রতিবেদককে জানান, ১৮ দিন আগে খামারে এক হাজার মুরগি তুলেছিলেন যেগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। আর মাত্র ১৫ দিন পর সে মুরগিগুলো বিক্রি করতে পারবে। তবে গত রোববার দুপুরের দিকে তার খামারের উপর থাকা পল্লী বিদুতের বিদ্যুৎ সরবরাহ লাইনের দুইটি তার একটি আরেকটির সংস্পর্শে এসে আগুন ধরে যায়। পরবর্তীতে সেই আগুন ছিটকে তার খামারের উপর পরে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার পুরো খামার জুড়ে। এরপর আগুনে খামারে থাকা এক হাজার মুরগি পুড়ে মারা যায়। তবে পল্লী বিদ্যুতকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এখন পর্যন্ত বিষয়টি দেখার জন্য পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কেউ সেখানে যায়নি বলে জানান তিনি।আলিমের দাবি অগ্নিকান্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓