1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

পিরোজপুরের জনতা ব্যাংকের কৃষকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জনতা ব্যাংকের উদ্যোগে কৃষক সমাবেশের মধ্য দিয়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকেলে জনতা ব্যাংক পিরোজপুর শাখা সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশরতা সাইক্লোন শেল্টারে ওই এলাকার প্রান্তিক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করে। বিশ জন প্রান্তিক কৃষককে সর্ব নি¤œ ১ লাখ ও সর্বোচ্চ ২ লাখ টাকা করে মোট ২৭ লাখ টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে সাত জন কিষাণীও রয়েছে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে চেক তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, জনতা ব্যাংক বরিশাল বিভাগীয় অফিসের প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার বিশ^াস, সহকারী ব্যাবস্থাপক হরলাল সূতার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ। অতিথিগন তাদের বক্তব্যে বলেন, কৃষকদের মাঝে বিতরণকৃত ঋণ কৃষির কাঙ্খিত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে ঋণ প্রবাহ বৃদ্ধি, দারিদ্র বিমোচন, গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। সহজ শর্তে ঋণ পেতে বক্তারা কৃষকদের ব্যাংকে সরাসরি যোগাযোগেরও আহবান জানান। জনতা ব্যাংক ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানিয়েছেন জানিয়েছে পিরোজপুরে এই প্রথমবারের মতো প্রকাশ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓