1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু আটক

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আটক দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।আটক মমিনুল হক টিটু (৫৪)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত মাহফুজুল হকের ছেলে বলে জানা গেছে।খবর নিয়ে জানা যায়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আত্মগোপনে চলে যান গজারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এদিকে ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ অভিযানে বুধবার সকালে রাজধানী ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার এসআই নাজমুল হোসেন বলেন, তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। গজারিয়া ছেড়ে বর্তমানে তিনি মিরপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। এখানে তার বাড়ি আছে। আমরা আজ সকালে থেকে আটক করেছি’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓