1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নলছিটিতে এক্সকেভেটার চালিয়ে সড়কের ক্ষতিসাধন, মুচলেকা দিয়ে ছাড়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার পীর মোয়াজ্জেম সড়কে এক্সকেভেটার চালিয়ে রাস্তার ভেঙে ফেলার দায়ে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে ভেকু মালিক। বুধবার বিকালে ওই সড়কের আখড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে পীর মোয়াজ্জেম সড়ক দিয়ে আখরপাড়া বাজারের দিকে মুল সড়ক দিয়ে এক্সকেভেটার চালিয়ে যাচ্ছিলেন মালিক সোহরাব হোসেন। এতে ভারি যান সড়কে চলাচল করায় সড়ক ভেঙে যাচ্ছিল। অনুমতি ব্যতিত মুল সড়কে এক্সকেভেটার চলাচলে বাঁধা দেন পৌরসভার ২নং ওর্য়াড কাউন্সিলর নুরে আলম হাওলাদারসহ এলাকাবাসী। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
এ বিষয় ২নং ওর্য়াড কাউন্সিলর নুরে আলম হাওলাদার জানান, এলাকায় প্রতিনিয়ত এক্সকেভেটার দিয়ে পীর মোয়াজ্জেম সড়কসহ স্থানীয় অনেক সংযোগ সড়ক ক্ষতি করে যাচ্ছিল। এর আগে আমি একাধিকবার ভেকু মালিক সোহরাবকে রাস্তায় চালাতে নিষেধ করেছি। তিনি কোন কিছু তোয়াক্বা করেননা। এরই ধারাবাহিকতায় বুধবার এলাকাবাসী পীর মোয়াজ্জেম সড়কে চালানো অবস্থায় ভেকু জব্দ করে। পরে বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে তিনি সিএ রাজীব চক্রবর্তীকে পাঠিয়ে মালিকের মুচলেকা নেন।
এ বিষয় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ জানান, পীর মোয়াজ্জম সড়কে এক্সকেভেটার চালানোর সময় এলাকাবাসীর জব্দকৃত ভেকু মালিকের ভবিষৎতে সড়কে না চালানোর মুচলেকা রেখে ছাড়া হয়। পরবর্তীতে অভিযোগ পেলে জেল জড়িমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓