1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

মুন্সীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্ত্বরে জেলা বিএনপির কার্যালয়ে নিচে খণ্ড খণ্ড মিছির নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা।দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী।এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ চত্ত্বর।কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়।একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, শহর বিএনপির আহ্বায়ক ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রদল সভাপতি আবুল হাশেম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓