1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

আমতলীর বিদেশ ফেরত ইলিয়াসের ড্রাগন ও আমের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামে বিদেশ ফেরত মোঃ ইলিয়াস মাদবরের ড্রাগন ও আমের বাগান পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।বুধবার বেলা ১১টার দিকে তিনি ওই বাগান পরিদর্শণ করেন।তার সাথে ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ -পরিচালক ডঃ সৈয়দ মোহাম্মাদ জোবায়দুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত উপ -পরিচালক এস এম বদরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আবু জাহের, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউর করিম , উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাসেল প্রমুখ।বিদেশ ফেরত ইলিয়াস বিদেশে বসে টিভিতে ও ইউটিউব চ্যানেলে আধুনিক কৃষির ওপর নির্মিত ভিডিওগুলো দেখে ৫ বছর কাতার থাকার পর দেশে ফিরে এসে আধুনিক পদ্ধতিতে কৃষিতে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার জন্য ২০১৮ সালের শেষের দিকে চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে ২ একর ৫০ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ড্রাগন চাষ করেন। পাশাপাশি মাল্টা, থাই পেয়াড়া, বিভিন্ন জাতের আম, লেবু ও সবেদার চাষ করেন।আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, কৃষকদের উদ্বুদ্ধকরণ থেকে শুরু করে তাদের উৎসাহ দিতে যাবতীয় টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। ড্রাগনের একাধিক জাত রয়েছে সাদা, ও লাল রংয়ের। ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। একটি গাছ থেকে ১ মণ ফল আহরণ করা সম্ভব এবং ২০ বছর যাবৎ ফল আহরণ করা যায়।বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, বিদেশ ফেরত ইলিয়াসের এই সাফল্য এলাকার অন্যসব কৃষকদের অনুপ্রাণিত করবে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ উপজেলায় ড্রাগন চাষের বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে অন্যান্য অবদান রাখাবে। তাকে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓