1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী ২ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার(৩ জুলাই)বেলা ১২টার দিকে কোস্টগার্ড,ফায়ার সার্ভিস ও বিআইডবিøউটিএ যৌথভাবে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বিস্ফোণে ডুবে যাওয়া জাহাজের মস্টার ব্রিজের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।এরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান ও সুপারভাইজার মাসুদুল আলম বেল্লাল। বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার মো. শাফায়েত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রবিবার দুপরে জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।এনিয়ে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনেই লাশ উদ্ধার করা হয়েছে।এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের চালক সরোয়ার হোসেন।
বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার মো. শাফায়েত জানান, বরিশাল থেকে আসা উদ্ধারকারী জাহাজ নির্ভিক আজ সোমবার সকাল ১০টা থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের ডুবে যাওয়া মাস্টার ব্রিজ উদ্ধারে কাজ শুরু করে। মাস্টার ব্রিজের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।এছাড়াও জাহাজের ভেতর থেকে সাগর নন্দিনী কোম্পানির অপর একটি জাহাজের মাধ্যমে এখন পর্যন্ত ৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেল সরিয়ে ডিপোতে নেওয়া হয়েছে।বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল। উদ্ধার কাজে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সহযোগিতা করছে।এদিকে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সকাল থেকে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেন। তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শীসহ উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেন।
সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে ডিপোতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓