1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ নারীসহ আহত-১৫

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৫৬২ বার পড়া হয়েছে

নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর(পশ্চিম পাড়া) গ্রামে ৩ জুলাই ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম বাসীর দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান (১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম (১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার দুপুরে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে আলিমুদ্দিন এর মামা দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও মামাতো বোন রুবি আক্তার(১৮)সহ ১৫ জন গুরুতর আহত হয়।আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আলিম উদ্দিন এর মামা দিলীপ খান৷ (৫৫) কে মৃত ঘোষণা করেন। আহত রুবি আক্তার (১৮) ও সাইদুল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ঘটনা বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓