1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

রাজাপুরের ধর্ষণ মামলার আসামী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র আসামি হালিম সিকদার (৪৫) কে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার(১৪ জুলাই) রাতে ঢাকার নারায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার( ১৫ জুলাই) সকালে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে র‌্যাব। পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার ভূক্তভোগী স্কুলছাত্রীর বিবাহের ঘটক হালিম সিকদার গত (১৫ এপ্রিল) তাদের বাড়িতে এসে জোড়পূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে হালিম সিকদার ভূক্তভোগী স্কুলছাত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। এতে বিয়ের আগেই ভূক্তভোগী স্কুলছাত্রী গর্ভবতী হয়। যা আল্ট্রাসনোগ্রাম এর মাধ্যমে জানতে পারেন। এ ঘটনায় গত (২৮ জুন) ভূক্তভোগী স্কুলছাত্রীর নানা মোসলেম ফরাজী বাদী হয়ে অভিযুক্ত ঘটককে আসামী করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার ১৬ দিন পরে অভিযান চালিয়ে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা র‌্যাব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, প্রায় ১৩ বছর পূর্বে ভুক্তভোগী কিশোরীর পিতা ও মাতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। সেই থেকেই ঐ কিশোরীকে তার নানা ভরন পোষন করে। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে নুর জামান নামের এক ব্যক্তির সাথে বিবাহ হয় ঐ কিশোরীর। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র‌্যাবের গ্রেপ্তার করা ধর্ষণ মামলার আসামী হালিম সিকদারকে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓