1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওমানে বাংলাদেশের নারী এমপি আটক, মুচলেকায় ছাড়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ব্যক্তিগত সফরে ওমানে গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে
অংশ নেয়ায় বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।এ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন। খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি।তিনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য।মঙ্গলবার (১ আগস্ট) রাতে দেশটির হাফফা হাউস মাস্কাট হোটেল থেকে তাকে আটক করা হয়। জানা গেছে,মাস্কাট হোটেলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সঙ্গে বৈঠক করার সময় দেশেটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে। কারণ ওই বৈঠকের ব্যাপারে কোনো অনুমতি ছিল না।প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পান তিনি।তবে,বুধবার (২ আগস্ট)পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,এ রকম কোনো খবর তার জানা নেই।সরকারিভাবে আমরা কাউকে সেখানে পাঠাইনি এই মুহূর্তে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓