1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

গলাচিপায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় বিএনপি জামাত এর গত ২৯ জুলাই/২০২৩ রাজধানীতে নৈরাজ্য গাড়ি ভাংচুর পুলিশ সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর সহিংস হামলা অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের আয়োজনের শত শত নেতাকর্মীরা নেতা কর্মীরা রোববার(৩০ জুলাই) পৌর মঞ্চ থেকে ব্যানারসহ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, প্রবীণ আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হাওলাদার, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, কেন্দ্রীয় ছাত্রনেতা মামুন আজাদ, সাবেক বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল কালাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী (মরহুম) আখম জাহাঙ্গীর হোসাইন এর একমাত্র পুত্র আসম জাওয়াদ সুজন ও আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বাবলু, মোফাজ্জল হোসেন মাসুদ সহ নেতাকর্মীরা। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, বিএনপি জামাতের সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও প্রতিরোধে দেশের মানুষকে পাশে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করবে বলে জানান। এছাড়া অবিলম্বে অগ্নি সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓