1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

বরগুনার আমতলী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

রবিবার(৩০ জুলাই) সকাল ১০টায় আমতলী সরকারী কলেজ প্রাঙ্গনে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এটোম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বাবু সুবাস চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাযহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডঃ গোলাম কিবরিয়া শামীম, কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান সুমন, সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন মিঠু, বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জুনাইদ হোসেন ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইলিয়াস আকন। সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓